ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

পুলিশ প্রশাসনে বড় রদবদল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৩০:৪৫ অপরাহ্ন
পুলিশ প্রশাসনে বড় রদবদল
পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধানপুলিশের শীর্ষ পদে বড় রদবদল, র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধানবাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন ইউনিট—র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখাতে (এসবি) নতুন প্রধান পদায়ন করেছে সরকার।সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আখতার হোসেন চৌধুরীকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন বিশেষ শাখাতে (এসবি) ও পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডিতে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে এই বদলির মাধ্যমে পুলিশের বিশেষায়িত ইউনিটে তিন জন নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি) ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন এ ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর