ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অনলাইনে ৩ লাখ ৭৫ হাজার রিটার্ন দাখিল : এনবিআর

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০২:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০২:৫৮:৪৭ অপরাহ্ন
অনলাইনে ৩ লাখ ৭৫ হাজার রিটার্ন দাখিল : এনবিআর
অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য উন্মুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিস্টেমটি ব্যবহার করে এখন পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৭৫ হাজার করদাতা। আজ সোমবার (১৮ নভেম্বর) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু'মেন এ তথ্য জানিয়েছেন।সৈয়দ এ. মু'মেন জানান, ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে গত ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার অতিক্রম করেছে।যে সকল করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছে এনবিআর। এছাড়া অন্যান্য ব্যক্তি করদাতাদের যথাসময়ে পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে সংগঠনটি।এনবিআর আরো জানায়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারীকৃত বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভূক্ত সকল সরকারি কর্মচারী, সকল তফশিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
 
ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজে রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদপ্রাপ্ত, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন। ইতোমধ্যেই ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অধিকতর করদাতা বান্ধব করা হয়েছে উল্লেখ করে এনবিআর জানায়, এ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক রেজিস্টার্ড কি না তা যাচাই করতে *16001# নম্বরে ডায়াল করতে হবে।যাদের বায়োমেট্রিক রেজিস্টার্ড নেই তারা নতুন সিম সংগ্রহ করে তার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
 
সকল মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকল মন্ত্রণালয় বা বিভাগ থেকে ২ জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধিদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া ই-রিটার্ন সিস্টেমকে আরো করদাতাবান্ধব করতে ইতোমধ্যেই রেজিস্ট্রেশন পদ্ধতির আপগ্রেডশনসহ www.etaxnbr.gov.bd পোর্টালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভূক্ত সকল সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতার প্রেক্ষিতে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক বাস্তবায়িত SPFMS কর্মসূচির আওতাধীন BACS and iBAS++ স্কিম থেকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ই-রিটার্নের সঙ্গে সম্পর্কিত এ-চালান বিষয়ক প্রয়োজনীয় জরুরি সেবা প্রদানের জন্য একটি এ-চালান হেল্প ডেস্ক গঠন করা হয়েছে।

 
জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইট www.nbr.gov.bd এবং www.etaxnbr.gov.bd এর স্ক্রলে ক্লিক করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে রেজিস্ট্রেশনপূর্বক জাতীয় রাজস্ব বোর্ড বরাবর অনলাইনে ই-রিটার্ন দাখিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।উক্ত আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রশিক্ষণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। এছাড়া ওয়েবসাইটের ট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোন সমস্যা ইমেইলের মাধ্যমে জানাতে পারছেন যা দ্রুততম সময়ে নিস্পত্তি করা হচ্ছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিল বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবপেইজ (www.nbr.gov.bd), ইউটিউব চ্যানেল www.youtube.com/@nbr.bangladesh এবং ফেইসবুক পেইজ www.facebook.com/nbr.bangladesh এ পাওয়া যাচ্ছে।
 
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড ২০২১ সালে ই-সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ কর বছরে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা