ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ঈদের জামাতে জাতীয় সংসদের সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এ বছর বিশেষভাবে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। মুসল্লিদের ওজু করে নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে আনা যাবে না।

সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা