ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৭:২৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৭:২৯:২১ অপরাহ্ন
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন—বিডিজেএ’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর বিটিএমসি ভবন-এ অবস্থিত একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবীর রুপল।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আবু সালেহ আকন। কমিশনের সদস্য ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ, সহ-সভাপতি কে জেড সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল, যুগ্ম সম্পাদক রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারিকুল ইসলাম মাসুম, মিজান সবুজ, কাজী জেবেল, হাসিব মাহমুদ শাহ ও নাজিয়া আফরিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কায়কোবাদ মিলন, বিডিজেএ’র সাবেক সভাপতি আমিন আল রশিদ ও নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সভাপতি মাহবুব সৈকত প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টানা তিন মেয়াদে (২০২০ সাল থেকে) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কমেন্ট বক্স