ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি কুড়িগ্রামের আকাশে রহস্যময় ‘মিসাইল সাদৃশ্য’ আলো! নরসিংদীতে নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের চলমান যুদ্ধে প্রথমবার 'হজ কাশেম' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী আলী লারিজানি নিহত হয়েছেন: ইরান আমি বিশ্বকাপ খেলতে চাই: নেইমার আফগানিস্তানে বিমান হামলায় ৪০০ নিহতের দাবি, মুখ খুললো পাকিস্তান জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে আসছে আরও দুই জাহাজ টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩ আমেরিকাকে বাদ দিয়ে মেক্সিকোর দিকে চোখ ইরানের অভিনেতা শামস সুমন আর নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

কুড়িগ্রামের আকাশে রহস্যময় ‘মিসাইল সাদৃশ্য’ আলো!

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন
কুড়িগ্রামের আকাশে রহস্যময় ‘মিসাইল সাদৃশ্য’ আলো!
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন সীমান্ত এলাকায় আকাশে দেখা যাওয়া এক উড়ন্ত বস্তুকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে।গত পরশু সন্ধ্যার পর এবং মঙ্গলবার (১৭মার্চ) বিকেলেও আকাশে মিসাইলের মতো দ্রুতগতির একটি উজ্জ্বল আলোকপিণ্ড দেখা যাওয়ায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই উত্তর দিক থেকে দক্ষিণমুখী একটি উজ্জ্বল বস্তু আকাশে ছুটে যেতে দেখা যায়। বস্তুটির পেছনে আগুনের ধোঁয়ার মতো রেখা থাকায় অনেকেই এটিকে ‘মিসাইল’ বলে ধারণা করছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে।




সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিম বলেন, হঠাৎ দেখি আকাশে আগুনের মতো একটা জিনিস খুব দ্রুত চলে গেলো। পেছনে ধোঁয়ার মতো লম্বা লেজ ছিল। আমরা ভয় পেয়ে গেছি-মনে হচ্ছিল এটা মিসাইল।আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দুই দিন ধরেই একই রকম জিনিস দেখতেছি। আগে কখনও এমন দেখি নাই। সীমান্ত এলাকা হওয়ায় সবাই একটু ভয়ের মধ্যে আছি।এর আগে, গত পরশু সন্ধ্যার পরও একই ধরনের একটি দৃশ্য দেখা গিয়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে দৃশ্যমান ওই বস্তুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অত্যন্ত উচ্চতায় একটি উজ্জ্বল বিন্দু দ্রুতগতিতে আকাশ অতিক্রম করছে এবং পেছনে দীর্ঘ আলোর রেখা রেখে যাচ্ছে।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী