ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদ জামাত সকাল ১০টায় কমল রুপার দামও রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী আজ ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর অভিযানের সময় ইউএনওকে যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের মামুন মারা গেছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে দুই মন্ত্রী ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি কুড়িগ্রামের আকাশে রহস্যময় ‘মিসাইল সাদৃশ্য’ আলো! নরসিংদীতে নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের চলমান যুদ্ধে প্রথমবার 'হজ কাশেম' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি

অভিযানের সময় ইউএনওকে যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১০:৪৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১০:৪৮:৫৭ পূর্বাহ্ন
অভিযানের সময় ইউএনওকে যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যতিক্রমী ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই পড়েন অতিরিক্ত ভাড়া দাবির মুখে—যা পরে গড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।


বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা। অভিযান চলাকালে মাহেন্দ্র স্ট্যান্ডে দুই চালক ইউএনওকে সাধারণ যাত্রী মনে করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই সময়ে বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় কয়েকজন যাত্রীর কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালককে অতিরিক্ত ভাড়া দাবির দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।


এদিকে ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী চাপ বাড়লেও প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে।


ইউএনও সাথী দাস বলেন, যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স