ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি এইচএসসির পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১১:৩৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১১:৩৫:২৭ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় ও যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের অন্তত ২৫ কিলোমিটার এলাকায় থেমে যানজট সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত এলাকা জুড়ে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। তবে যানজট নিরসনে মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।


সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ওপর প্রায় ১৩টি গাড়ি বিকল ও স্টার্ট বন্ধ হয়ে যায়৷ এছাড়া সেতুর ওপর গাড়ি থামিয়ে অনেকেই দ্বন্দ্বে জড়ান। এর ফলে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এছাড়া যানবাহনের অতিরিক্ত চাপতো আছেই।সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিক-আপে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা৷



এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর ওপর বারবার গাড়ি বিকল হচ্ছে। বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নিতে একটু সময় লাগায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু করার চেষ্টা করছি৷

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এ ধীর গতির সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল সাতটা নাগাদ অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

কমেন্ট বক্স
বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড