ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:০৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:০৩:১৬ অপরাহ্ন
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত
ইসরাইলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডকে তিনি ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।গত বুধবার ইসরাইলি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইসমাইল খতিবকে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তেহরানে ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

 
কয়েক ঘণ্টা পরই গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’
 
গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবের শাহাদাতের একদিন আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেমানি নিহত হন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও নিহত হন।
 
ইসমাইল খতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমতায় এলেও খাতিবকে তার পদে বহাল রাখেন। সাধারণত নতুন প্রেসিডেন্টরা শীর্ষ পদে পরিবর্তন আনেন, তাই এই সিদ্ধান্তটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়।
 
ইসমাইল খতিবকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। তাকে কট্টরপন্থী হিসেবেও বিবেচনা করা হতো, যিনি পেজেশকিয়ানের তুলনামূলক নরম অবস্থানকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার