ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

টয়লেটে মিলল ৪২ বোতল বিদেশি মদ, এসআইয়ের হাতে যেতেই উধাও ১৭

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:১৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:১৭:৫৯ অপরাহ্ন
টয়লেটে মিলল ৪২ বোতল বিদেশি মদ, এসআইয়ের হাতে যেতেই উধাও ১৭
গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে বিদেশি ব্র্যান্ডের ৪২ বোতল মদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। এদিকে ৪২ বোতল মদ পুলিশের কাছে হস্তান্তর করা হলেও পুলিশ বলছে মাত্র ২৫ বোতল। উদ্ধার করা মদের বোতলের সংখ্যা নিয়ে জনতা ও পুলিশের এই পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, টয়লেটের গর্ত থেকে মদ উদ্ধারের এবং পুলিশের কাছে হস্তান্তরের একটি লাইভ ভিডিও ফেসবুকে পোস্ট করেছে স্থানীয়রা। বুধবার (১৮ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা (গোড়ান পাড়া) গ্রামের পোস্ট মাস্টার জালাল উদ্দীনের বসতবাড়ির পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী দুলাল (২৫) ও রাজীব (৩২) দৌড়ে পালিয়ে যায়।মাদক ব্যবসায়ী দুলাল ও রাজীব শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা (গোড়ান পাড়া) গ্রামের বাসিন্দা। তারা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন।


গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে নজরদারিতে রেখেছিলাম। বুধবার দুপুরে সোর্সের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ীরা মদের একটি বড় চালান নামাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় দূর থেকে আমাদেরকে দেখে কয়েক বোতল মদ নিয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার উপস্থিতিতে পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে ৪২ বোতল মদ উদ্ধার করা হয়। শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন। পরে তার কাছে কাছে আমরা বিদেশি ব্র্যান্ডের ৪২ বোতল মদ বুঝিয়ে দেই। টয়লেটের গর্ত থেকে মদ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তরের একটি লাইভ ভিডিও ফেসবুকে পোস্ট করেছে স্থানীয়রা।



তিনি আরও বলেন, পুলিশ ৪২ বোতল মদ পাওয়ার কথা অস্বীকার করলেও এসআই মিজানুর রহমানের সামনেই ৩২ বোতল মদসহ তার ছবি উঠানো হয়েছে। বাকি ১০ বোতল একটি প্লাস্টিকের বস্তায় রয়েছে। কেন তিনি বাকি ১৭ বোতল মদের কথা অস্বীকার করছেন তা তিনি বলতে পারেননি।

শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধারের বিষয়টি স্বীকার করলেও ৪২ বোতল মদের কথা অস্বীকার করেন। তিনি বলেন, স্থানীয় জনতা আমাকে মাত্র ২৫ বোতল মদ হস্তান্তর করেছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা