ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:২৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:২৪:২৮ অপরাহ্ন
ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়
চীনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ফুল উপভোগ করো, প্রেমে পড়ো’, এমন ব্যতিক্রমী আহ্বান জানিয়েছে। ঘটনাটি দেশটির প্রচলিত কঠোর পড়াশোনা-কেন্দ্রিক সংস্কৃতির সঙ্গে বেশ অস্বাভাবিক। মূলত কমে যাওয়া জন্মহার ও অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে নতুন কৌশল হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিচুয়ানের একটি বেসরকারি প্রতিষ্ঠান সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অফ এভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির থিম হবে ‘ফুল দেখো, প্রেম উপভোগ করো’। শিক্ষার্থী ও শিক্ষকদের এই সময় বই থেকে দূরে থেকে প্রকৃতি ও সম্পর্কের দিকে মনোযোগ দিতে উৎসাহ দেওয়া হয়েছে।

এই ঘোষণা আসে চীনা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পরপরই। সরকারের সিদ্ধান্তে গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি কর্মীদের অফ-পিক সময়ে ভ্রমণে উৎসাহিত করতে ধাপে ধাপে বেতনসহ ছুটির ব্যবস্থাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সিচুয়ান ও জিয়াংসু প্রদেশসহ বিভিন্ন শহর ইতোমধ্যে এপ্রিল বা মে মাসে বসন্তকালীন ছুটির পরিকল্পনা ঘোষণা করেছে।চীনের প্রায় ১৪০ কোটির জনসংখ্যার মধ্যে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে ভ্রমণ ও অবসর কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে সরকার। একই সঙ্গে বেশি অবসর সময় দিলে জন্মহারও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।২০২৫ সালে দেশটির জনসংখ্যা টানা চতুর্থবারের মতো কমেছে এবং জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) শিশু-বান্ধব শহর গড়ে তোলার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, খেলাধুলা ও বিনোদন খাতে উন্নত সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

চীনের একটি পর্যটন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা জ্যামস লিয়াং বলেন, শিশু লালন-পালনের জন্য সমাজে যথেষ্ট সময় ও অর্থ থাকা জরুরি। তিনি আরও বলেন, বড় পরিবার গঠনের সামাজিক ও ব্যক্তিগত উপকারিতা সম্পর্কে তরুণদের সচেতন করতে আরও উদ্যোগ প্রয়োজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল