ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৫০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৫০:১১ অপরাহ্ন
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারি বাসভবনে নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।


আতিকুর রহমান রুমন জানান, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। তিনি গুলশানে নিজের বাসায় থাকবেন। গুলশানের নিজের ছোট বাসাটিতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রধানমন্ত্রী। তাই তিনি দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। বাসাটি সেইভাবেই সাজানো-গুছানো হয়েছে।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান যুমনাতেই হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া কুটনীতিক ও আলেম-ওলামাদের সন্মানে দুইটি ইফতার অনুষ্ঠান এই ভবনের হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানও এই যুমনা হবে।

প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতেই সপরিবারে ওঠেন তিনি। এর পর থেকে সেখানেই বাস করছেন। পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা।গেল বছর এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন সাবেক গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতও করে মন্ত্রণালয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত