ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা মমতার ১০ মে এনসিপির মেয়র-চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা ভারত পুশইন করলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী হাম: একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি, জরুরি বার্তা মমতার রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৫:০২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৫:০২:১০ অপরাহ্ন
খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ
খুলনায় পরকীয়ার জেরে ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চার জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা আক্তার। এদের মধ্যে রঞ্জুয়ারার বেগম ও ফাহিমা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক।



স্থানীয় ও পুলিশ জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। এ বন্ধুত্বের সূত্রে কারাগার থেকে বের হয়ে রাশিদুল ইমরানের বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ইমরান পুনরায় একটি মামলায় গত ছয় মাস আগে কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা ইমরান প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ হামলা চালায়। হামলার পর স্থানীয়রা আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


খুলার লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

কমেন্ট বক্স
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী

গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী