ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চেনা ঢাকার ভিন্ন রূপ, পথে পথে নেমেছে নীরবতা সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা ঈদের ছুটিতে ঢাকার বাতাসে কমেছে দূষণ আজ পবিত্র জুমাতুল বিদা প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয় টয়লেটে মিলল ৪২ বোতল বিদেশি মদ, এসআইয়ের হাতে যেতেই উধাও ১৭ জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদ জামাত সকাল ১০টায় কমল রুপার দামও রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল

আজ পবিত্র জুমাতুল বিদা

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৯:৪৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৯:৪৫:৩৯ পূর্বাহ্ন
আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়।


প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর।

রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স