ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

চেনা ঢাকার ভিন্ন রূপ, পথে পথে নেমেছে নীরবতা

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ১২:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ১২:১৪:১৩ অপরাহ্ন
চেনা ঢাকার ভিন্ন রূপ, পথে পথে নেমেছে নীরবতা

রাত পোহালেই মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ ঘিরে চলছে টানা ছুটি। এরই মধ্যে রাজধানী ছেড়েছে বহু মানুষ। ফলে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কোথাও নেই চিরচেনা যানজট অথবা মানুষের কর্মকোলাহল। নেই কানে জ্বালা ধরা গাড়ির হর্নের তীব্র আওয়াজ। সব মিলিয়ে চেনা রূপ হারিয়ে ফাঁকা ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা।শুক্রবার (২০ মার্চ) সকালে রাজধানীর মতিঝিল, পল্টন, কারওয়ানবাজার, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর দারুসসালাম ও টেকনিক্যালসহ বিভিন্ন সড়ক ঘুরে ফাঁকা ঢাকার এমন চিত্র দেখা গেছে।



সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রায় সব সড়ক ফাঁকা। কোথাও কোনো যানজট নেই। যানবাহনের সংখ্যাও অনেক কম। ঢাকার ভেতরে চলাচল করা কিছু গণপরিবহনের দেখা মিলছে মাঝেমধ্যে। সেগুলোতে যাত্রী উপস্থিতিও স্বাভাবিক সময়ের চেয়ে কম। কোনো কোনো বাস স্টপেজে হাতেগোনা যাত্রীর দেখা মিলছে। তবে যানবাহন কম থাকায় গন্তব্যে যেতে সড়কে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।




স্বাভাবিক সময়ে ঢাকার যে পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়, সেখানে এখন খুব অল্প সময়েই পৌঁছানো যাচ্ছে। কোথাও যানজটে আটকে থাকার দৃশ্য নেই। নেই ট্রাফিক সিগন্যাল। প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। দু-একটি ব্যক্তিগত গাড়ি, সিএনজি কিংবা রিকশা ছাড়া গণপরিবহনও চলছে টুকটাক।
 

মিরপুর থেকে গাবতলী এসেছেন জয় নামের এক যাত্রী। কথা হলে তিনি বলেন, অনেকটা সময় কাউন্টারে দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেয়েছি। রাস্তা ফাঁকা, কিন্তু গাড়ি নেই।


কল্যাণপুর বাস স্টপেজে কথা হয় আরেক যাত্রী আমিনুলের সঙ্গে। তিনি এসেছেন বাংলামোটর থেকে। জানতে চাইলে বলেন, গাড়িতে যাত্রী নেই। গাড়িও খুব কম। আসার সময় প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থেকে গাড়ি পেয়েছি। যাত্রী কম থাকায় গাড়িগুলো বিভিন্ন স্টপেজে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে। যে কারণে রাস্তা ফাঁকা থাকলেও গন্তব্যে পৌঁছুতে সময় লাগছে।



এদিকে, শুক্রবার সকালে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রতিটি টার্মিনালই প্রায় ফাঁকা। কোথাও যাত্রীর চাপ নেই। বাসগুলো টার্মিনালে সারি সারিভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়েও যাচ্ছে কম। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ