ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে

ফাঁকা কমলাপুর, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৩:৩৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৩:৩৯:৪৮ অপরাহ্ন
ফাঁকা কমলাপুর, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কয়েক দিনের তীব্র ভিড়ের পর রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এখন স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকালে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হতে থাকে কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে ট্রেন ছাড়ার কোনো শিডিউল বিপর্যয় হয়নি।




সরেজমিনে দেখা যায়, কয়েক দিন আগেও যেখানে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল, সেখানে এখন অনেকটাই ফাঁকা পরিবেশ। ট্রেনের ভেতরে বসার জায়গা রয়েছে, নেই আগের মতো গাদাগাদি বা বিশৃঙ্খলা। এমনকি ছাদে যাত্রী ওঠার ঘটনাও দেখা যাচ্ছে না।



ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমে জানান, আজ মোট ৫৪টি ট্রেন চলাচলের কথা রয়েছে, যার মধ্যে ৪৩টি আন্তনগর ট্রেন, আর সকাল পর্যন্ত ২৫টি ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।


তিনি আরও জানান, বগুড়ার সান্তাহার এলাকায় সাম্প্রতিক দুর্ঘটনার কারণে গত দুদিন কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছিল। তবে সেটি এখন কাটিয়ে ওঠা গেছে।


আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে। ছাদে যাত্রী ওঠা ঠেকাতে গত কয়েক দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা এখন আর প্রয়োজন হচ্ছে না।


সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী সুলতান মাহমুদ জানিয়েছেন, দুইদিন আগে এলে হয়তো ট্রেনে উঠতেই পারতাম না। আজ খুব আরামেই সিটে বসে যেতে পারছি। আগের মতো ভিড় থাকলে বৌ-বাচ্চা নিয়ে অনেক কষ্ট হতো।

কমেন্ট বক্স