ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মারা গেছেন ‘পথের পাঁচালী’র সেই দুর্গা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৩:২৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৩:২৮:০৪ অপরাহ্ন
মারা গেছেন ‘পথের পাঁচালী’র সেই দুর্গা
চলে গেলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’খ্যাত উমা দাশগুপ্ত। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু-দুর্গার জীবনের এক টুকরো কাহিনি, আজও বাঙালির হৃদয়জুড়ে। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, সকলের মনে রয়ে গিয়েছে উমার অভিনয়। সেই উমা আর নেই।অভিনেত্রীর মৃত্যুর খবর জানালেন অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন উমা দাশগুপ্ত। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। সোমবার (১৮ নভেম্বর) সকালে তার জীবনাবসান ঘটে।চিরঞ্জিৎ চক্রবর্তীকে অভিনেত্রীর কন্যা দুঃসংবাদটি দেন বলেও জানিয়েছেন অভিনেতা।চলতি বছরে হঠাৎই ছড়িয়ে পড়েছিল অভিনেত্রীর মৃত্যুর খবর। সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল নানা আলোচনাও। পরবর্তীতে জানা যায়, সুস্থ রয়েছেন তিনি।

তবে এবার সেই গুঞ্জনকে সত্যি করে না ফেরার দেশে পাড়ি জমালেন উমা দাশগুপ্ত।মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন উমা। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে তিনি ‘অপু’র দিদি ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এর পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি।

পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন ‘পথের পাঁচালি’র দুর্গা উমা দাশগুপ্তকে। যদিও তাঁর বাবা চাননি মেয়ে সিনেদুনিয়ায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক।  রূপালি পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই ক্ষতের সৃষ্টি করেনি, কাঁদিয়েছিল গোটা দর্শক মহলকে। এবার উমার প্রয়ানে সেই কান্না আবারও ছুঁয়ে গেল সিনেমাপ্রেমীদের।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা