ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধকে ঘিরে ভয়াবহ জালিয়াতি, হুমকিতে কোটি মানুষের অর্থ-পরিচয়

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৩:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৩:৪৩:১৫ অপরাহ্ন
মধ্যপ্রাচ্য যুদ্ধকে ঘিরে ভয়াবহ জালিয়াতি, হুমকিতে কোটি মানুষের অর্থ-পরিচয়
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে পুঁজি করে সাইবার জালিয়াতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মাসে যুদ্ধ-সম্পর্কিত কীওয়ার্ড ব্যবহার করে আট হাজারের বেশি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে সাইবার অপরাধীরা, যা ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ কোটি মানুষের বসবাস যাদের মধ্যে প্রায় ৪ কোটি প্রবাসী রয়েছেন। খবর খালিজ টাইমসের।


সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রেয়াদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেয়াদ কামাল আইয়ুব বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো-২০০টিরও বেশি ভুয়া ডোমেইন এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা উপসাগরীয় অঞ্চলের বড় তেল কোম্পানি, ব্যাংক ও সরকারি সেবাকে হুবহু নকল করেছে।’ এর ফলে সাধারণ মানুষ তো বটেই, অনেক ক্ষেত্রেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও প্রতারণার শিকার হচ্ছেন।


তিনি সতর্ক করে বলেন, ‘একটি ভুল ক্লিক বা ভুয়া সাইটে লগইন তথ্য দিলেই কয়েক মিনিটের মধ্যে জীবনের সঞ্চয় উধাও হয়ে যেতে পারে।’ এসব ওয়েবসাইট ব্যবহারকারীদের লগইন তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক তথ্য চুরি করে দ্রুত অর্থ হাতিয়ে নিচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত সাইবার নিরাপত্তা পরিষদ সম্প্রতি ‘ডেটা মুছে ফেলার’ ধরনের ক্ষতিকর সফটওয়্যার সম্পর্কে সতর্কতা জারি করেছে। এই সফটওয়্যার ডিভাইসের সব তথ্য মুছে ফেলে পুরো সিস্টেম অচল করে দিতে পারে। সংস্থাটি শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।


বিশেষজ্ঞদের মতে, কিছু হ্যাকার চক্র ভুয়া তেল কোম্পানির ওয়েবসাইট তৈরি করে কর্মীদের লগইন তথ্য সংগ্রহ করছে, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় প্রবেশের ঝুঁকি তৈরি হচ্ছে। একইভাবে একটি আঞ্চলিক ব্যাংকের অন্তত ৩১টি নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে গ্রাহকদের তথ্য নিয়ে দ্রুত অর্থ সরিয়ে নেয়া হচ্ছে।সাইবার বিশেষজ্ঞরা ভুয়া ব্যাংকিং অ্যাপকে ‘ডিজিটাল পকেটমার’ হিসেবে উল্লেখ করেছেন, যা ব্যবহারকারীর বার্তা পড়ে, পাসওয়ার্ড সংগ্রহ করে এবং আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করে পুরো ডিজিটাল জীবন নিয়ন্ত্রণে নিতে পারে।


এই প্রেক্ষাপটে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক লিংকে ক্লিক না করা, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ রাখা, গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখা এবং ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা নির্ভরযোগ্য ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


বিশ্লেষকদের মতে, সচেতনতা ও প্রস্তুতিই এই নতুন ধরনের সাইবার যুদ্ধ মোকাবিলার সবচেয়ে বড় প্রতিরক্ষা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত