ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, তবুও টানা তৃতীয় সপ্তাহে পতনের পথে

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৫:২৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৫:২৪:১০ অপরাহ্ন
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, তবুও টানা তৃতীয় সপ্তাহে পতনের পথে
দাম কমায় ক্রেতারা স্বর্ণ কিনতে শুরু করায় শুক্রবার (২০ মার্চ) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কড়াকড়ি নীতির কারণে স্বর্ণ টানা তৃতীয় সপ্তাহে পতনের পথে রয়েছে। খবর রয়টার্সস্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭৪.৮২ ডলার হয়েছে। ইউএস এপ্রিলে ডেলিভারির জন্য গোল্ড ফিউচারস ১.৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭৬.৩০ ডলারে পৌঁছেছে।



ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, কম দামে কেনার জন্য অপেক্ষা করা বিনিয়োগকারীরা এখন বাজারে ফিরছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত কীভাবে এগোবে এবং তা কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে কী প্রভাব ফেলবে—এই অনিশ্চয়তার কারণে স্বল্পমেয়াদে দামের ওঠানামা চলতে পারে।


এই সপ্তাহে স্বর্ণের দাম ইতোমধ্যেই ৬ শতাংশের বেশি কমেছে। ফেব্রুয়ারির শেষের ইরান–ইসরায়েল সংঘাতের পর থেকে স্বর্ণ ১০ শতাংশেরও বেশি মূল্যহ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ সুদের হার স্বর্ণের আকর্ষণ কমাচ্ছে, কারণ এটি কোনও সুদ দেয় না।


এদিকে, ইরানের হামলার কারণে উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস উৎপাদন কমে যাওয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের ওপর ভিত্তি করে বাজার মনে করছে, ২০২৬ সালে সুদের হার কমবে না। বিশ্লেষক পিটার ফার্টিগ মনে করেন, স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত নামতে পারে। তবে মধ্যপ্রাচ্য নিয়ে নতুন উত্তেজনা বাড়লে দাম ৫ হাজার ডলারেরও ওপরে যেতে পারে।



অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার ৭২.৩৬ ডলারে নেমেছে, প্লাটিনাম ১ হাজার ৯৭৫.৪১ ডলারে এবং প্যালাডিয়াম ১ হাজার ৪৫৯.২৬ ডলারে পৌঁছেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল