ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৫:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৫:৫০:০২ অপরাহ্ন
৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় মুসল্লিদের প্রবেশ বন্ধ রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানে হামলার অজুহাতে টানা ২০ দিন বন্ধের পর আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও এ মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পরে মুসল্লিরা আশপাশে বিভিন্ন সড়ক ও অলিগলিতে নামাজ আদায় করেন। ১৯৬৭ সালে জেরুজালেমের পশ্চিম নগরী দখলের পর ৫৯ বছরে এবারই প্রথম ঈদের নামাজে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মুসল্লিদের মসজিদে প্রবেশ ও সেখানে নামাজ পড়তে বাধা দিতে জেরুজালেমের অলিগলিতে ব্যাপক সংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মসজিদের প্রবেশপথগুলোতে ধাতব প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে। 




এদিকে জেরুজালেমের অন্যতম প্রবেশপথ বাব আল-সাহিরায় ঈদের নামাজ আদায়ের চেষ্টাকারী মুসল্লিদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ অন্তত একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে।তা ছাড়া পুরনো শহরের বাব আল-আমুদসহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে নামাজ পড়তে বাধা দিতে দেখা গেছে।অন্যদিকে এবার আল-আকসা মসজিদের ভেতরে অল্প কয়েকজন নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। মসজিদে শুধুমাত্র মসজিদের রক্ষী, তত্ত্বাবধায়ক ও জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। অবশ্য কিছু প্রত্যক্ষদর্শী আল-আকসা মসজিদ চত্বরের ভেতর থেকে ঈদের তাকরির ধ্বনি শোনার কথা জানিয়েছেন।

তবে মুসল্লিদের কাউকে এতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর পর থেকে পবিত্র আল-আকসা মসজিদ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে করে সেখানে রমজানের তিনটি জুমার নামাজে অংশ নিতে পারেন ফিলিস্তিনি মুসল্লিরা। ১৯৬৭ সালে জেরুজালেম নগর দখলের পর ৫৯ বছরে এবারই প্রথম রমজান ও ঈদের নামাজে মুসল্লিদের প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা