ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা মমতার ১০ মে এনসিপির মেয়র-চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা ভারত পুশইন করলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী হাম: একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি, জরুরি বার্তা মমতার রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৪:১৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৪:১৪:৫৩ অপরাহ্ন
সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে
বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নূরে আলম (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। পরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে নিয়ে এসেছেন তার দুই ছেলে।শুক্রবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের বয়ার চর-সংলগ্ন মেঘনা ও সাগরের মোহনায় এই ঘটনা ঘটে। নিহত নূরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের মজিবুল হকের ছেলে।


স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে সাগরে যান নূরে আলম। শুক্রবার বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল পাঁচটার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হয়। এতে সাগর উত্তাল হয়ে ওঠে এবং একপর্যায়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।


নৌকা ডুবে গেলে তিনজনই সাঁতরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। দুই ছেলে বাবাকে ধরে রেখে তীরে ফেরার চেষ্টা চালান। দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে একপর্যায়ে নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। তবুও হাল ছাড়েননি দুই ছেলে। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বাবার মরদেহ আগলে রেখে টানা প্রায় দুই ঘণ্টা সাঁতরে তারা তীরে পৌঁছান।


স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং মাছ ধরাই ছিল তাদের জীবিকার একমাত্র উৎস। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
 

কমেন্ট বক্স
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী

গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী