ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১০:২৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১০:২৬:২৯ পূর্বাহ্ন
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে স্থল অভিযানের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। খুব দ্রুত ট্রাম্প প্রশাসন এই অভিযান পরিচালনা করতে পারেন।ইরানে স্থল অভিযানের প্রশ্নে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ‘না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতাম, আমি অবশ্যই আপনাদের বলতাম না।’ এর একদিন পরই এই খবরটি আসে।সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট যখন মার্কিন ও ইসরাইলি সামরিক সম্পদের যৌথ ব্যবহার নিয়ে ইসরাইলের সঙ্গে সমন্বয় করছে, তখন ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের প্রস্তুতির লক্ষ্যে নির্দিষ্ট চাহিদা জমা দিয়েছেন।




তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘সর্বাধিনায়ককে সর্বোচ্চ বিকল্পের সুযোগ দেয়ার জন্য প্রস্তুতি নেয়া পেন্টাগনের কাজ। এর মানে এই নয় যে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রেসিডেন্ট গতকাল ওভাল অফিসে যেমনটা বলেছেন, তিনি এই মুহূর্তে কোথাও স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা করছেন না।’মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য ব্যবহারের পাশাপাশি প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানি সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের আটক করা হলে যুদ্ধবন্দিদের কীভাবে সামলানো হবে এবং সেই বন্দিদের কোথায় রাখা হবে, তা নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন সামরিক কর্মকর্তারা।



সিবিএস নিউজ আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক উপাদান ‘নিরাপদ করা বা সরিয়ে নেয়ার’ একটি কৌশল বিবেচনা করছে। প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের কোনো অভিযান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং কখন এটি বাস্তবায়ন করা হতে পারে, তাও স্পষ্ট নয়।
পরিকল্পনায় মূলত বিশেষ বাহিনী ব্যবহার করে একটি সম্ভাব্য অভিযানের দিকেই জোর দেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন কোনো মিশন হলে তা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হবে।

কমেন্ট বক্স