ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৩:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৩:৫০:৪৬ অপরাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও হলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, সংগীত বিভাগের হৃদয় সরকার, পিয়াস, মওদুদ আহমেদ ও মিরাজ হোসেন বক্তব্য দেন।

এতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় আট বছর হতে চললেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস ও হল তৈরি করা হয়নি। উল্টো শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মাওলানা সাইফুদ্দিন কলেজে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া হল না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকছেন। এ বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে প্রদানে গণস্বাক্ষর নেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা