ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইসরাইলের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করল ইরান

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১০:২৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১০:২৯:২৩ পূর্বাহ্ন
ইসরাইলের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করল ইরান
ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান হারাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এবার আরও একটি এফ-১৬ ফাইটার জেট ধ্বংস করার তথ্য দিয়েছে ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি)।
এই আধাসামরিক বাহিনী জানায়, মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয় একটি ইসরাইলি যুদ্ধবিমান এফ-১৬ প্রতিহত করেছে আইআরজিসি।শনিবার (২১ মার্চ) বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে আক্রমণকারী যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। তারা উল্লেখ করেছে যে, তাদের আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি ইন্টারসেপ করে। 


বিবৃতি অনুযায়ী, ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত শত্রু যুদ্ধবিমানসহ ২০০টিরও বেশি বৈরী আকাশযানকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে, যা ইরানের আকাশসীমায় হুমকি পর্যবেক্ষণ ও মোকাবিলায় আইআরজিসির বর্ধিত সক্ষমতা প্রদর্শন করে।
ইসরাইলি এফ-১৬ প্রতিহত করার বিষয়টি ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষায় প্রস্তুতিরই প্রতিফলন।এদিকে ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে, তাদের একটি যুদ্ধবিমান ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য) মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে।



এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে তেহরানের আশপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলার মিশনে রওনা হয়েছিল। তারা আরও দাবি করেছে যে, পাইলটরা এই ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে, যা আট মাস আগে তাদের বিনা উস্কানিতে চালানো হামলার পরবর্তী পদক্ষেপ।এর জবাবে ইরান ইসরাইল-অধিকৃত অঞ্চল এবং ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে।

সূত্র: প্রেস টিভি।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস