ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির দিকে ২৪ ঘণ্টায় ইরানের ৬০ ড্রোন হামলা জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরাইলের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করল ইরান ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে তাইওয়ানের বিমানবন্দর থেকে দুই ইউটিউবার গ্রেপ্তার যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ভোট হালাল হলে গণভোট হারাম কেন, প্রশ্ন জামায়াত আমিরের ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা প্রধান জামাতে ঈদের নামাজ শেষে যুদ্ধ বন্ধে প্রার্থনা দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে হিংসা-বিদ্বেষ ভুলে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পাশে সব সময় থাকবে সরকার: মন্ত্রী আরিফুল হক ৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১০:৩৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১০:৩৬:০০ পূর্বাহ্ন
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন।এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন এবং আনিস আলমগীর।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. মোকাররম হোসেন বলেন, ঈদের দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 



তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত। তিনি আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’মোকাররম হোসেন আরও বলেন, উৎসবের দিনে সরকার প্রধানের এমন সৌজন্যতায় তিনি অত্যন্ত আনন্দিত। 


এ ছাড়া আনিস আলমগীর জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ও তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

 

কমেন্ট বক্স
সৌদির দিকে ২৪ ঘণ্টায় ইরানের ৬০ ড্রোন হামলা

সৌদির দিকে ২৪ ঘণ্টায় ইরানের ৬০ ড্রোন হামলা