ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ১২:৪০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ১২:৪০:১৯ অপরাহ্ন
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
কুমিল্লার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে থাকা দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আলাদা একটি তদন্ত কমিটিও করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান।তদন্ত কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।



ঈদের দিন শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই অন্তত ১২ জন প্রাণ হারান এবং আরও আটজন আহত হন। দুর্ঘটনার পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার সময় ক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান মেহেদী ও হেলালকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।



আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অজয় ভৌমিক জানিয়েছেন, অধিকাংশ আহতের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের মধ্যে দুজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া অপেক্ষাকৃত কম আহত ১৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল ১০টার দিকে বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়।



ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে