ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

কাল পরার কথা ছিল বিয়ের শেরওয়ানি, আজ গায়ে কাফন

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৩:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৩:৫৬:৫৯ অপরাহ্ন
কাল পরার কথা ছিল বিয়ের শেরওয়ানি, আজ গায়ে কাফন
আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জুলফিকার ইসলাম জিল্লুরের (২৬)। চারদিকে চলছিল উৎসবের উৎসবের আমেজ, চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ রূপ নিল বিষাদে। বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।রোববার (২২ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী জিল্লুর পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল সোমবার জিল্লুরের বিয়ে হওয়ার কথা। সে বিয়ের দাওয়াত দিতে বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার নিজে চালিয়ে গড়মাটি বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ