ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১০:৩৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১০:৩৯:১৩ পূর্বাহ্ন
মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা
শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা রিমান্ডে পাঠানোর পর বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। এ পরিস্থিতিতে জাতির কাছে ৬ দফা দাবি তুলে ধরেছে রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।রোববার মধ্যরাতে তাদের ফেসবুক পেজে এ ঘোষণা আসে। ঘোষণার বিবৃতিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই রয়েছে।পশ্চিমবঙ্গে আটক হওয়া আসামিদের ১৪ দিনের প্রথম রিমান্ড শেষে আজ আদালতে তোলা হলে নতুন করে আরও ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অথচ এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আসামি গ্রেফতারের খবর যখন এসেছিল তখন সেটিকে সরকারের সাফল্য হিসেবে উদযাপন করা হয়েছিল, কিন্তু এখন বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে।’



ইনকিলাব মঞ্চ জাতির সামনে যে ৬ দফা দাবি উপস্থাপন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় দাবি হলো আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা। সংগঠনটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনই তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ‘এটি কোনো অনুরোধ নয়, বরং জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম’।হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের আড়াল করার যেকোনো চেষ্টার বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে সংগঠনটি। তারা দাবি করেছে, ‘অবিলম্বে উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে’।
আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করল এবং এতে গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য জড়িত ছিলেন কি না, কিংবা স্থানীয় কোনো প্রভাবশালী মহল সহায়তা করেছে কি না, তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশের দাবিও জানানো হয়েছে।



ভারতে ইউএপিএ আইনের জটিলতায় বিচার যাতে দীর্ঘায়িত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের দাবিও তুলেছে ইনকিলাব মঞ্চ। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি নিয়মিত জাতিকে অবহিত করবে।বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ওপেন ট্রায়াল সিস্টেম’ চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি, যেখানে বিচারকার্য জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, ‘রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সাথে আপস করে না।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা