ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলার ঘোষণা দিলো কিউবা

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১১:৩০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১১:৩০:১৩ পূর্বাহ্ন
বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলার ঘোষণা দিলো কিউবা
যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের মুখে দেশজুড়ে বারবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হওয়া কিউবা ঘোষণা করেছে যে, তারা ওয়াশিংটনের যেকোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত। রোববার (২২ মার্চ) কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, কিউবা ঐতিহাসিকভাবেই যেকোনো সামরিক হামলা ঠেকাতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপরাষ্ট্রটি ‘দখল’ করার যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় ডি কসিও জানান যে এমন আক্রমণ ঘটার সম্ভাবনা খুব বেশি না হলেও কিউবা প্রস্তুতি না নিয়ে বসে থাকার মতো ‘বোকা’ নয়।


কিউবার জরাজীর্ণ বিদ্যুৎ ব্যবস্থার ওপর মার্কিন অবরোধের প্রভাবে গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এবং মার্চ মাসে তৃতীয়বারের মতো দেশজুড়ে ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। শনিবারের এই বিপর্যয়ের পর রবিবার সকাল থেকে হাভানার পাঁচটি হাসপাতালসহ মাত্র ৭২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, যা শহরটির ২০ লাখ জনসংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য। 


কিউবার বিদ্যুৎ বিভাগ ও খনিজ মন্ত্রণালয় জানিয়েছে, কামাগুয়ে প্রদেশের ‘নুয়েভিতাস’ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের আকস্মিক বিকল হয়ে যাওয়ার কারণে পুরো জাতীয় গ্রিড সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গত তিন মাস ধরে বিদেশি কোনো উৎস থেকে তেল না পাওয়ায় এবং অভ্যন্তরীণভাবে চাহিদার মাত্র ৪০ শতাংশ জ্বালানি উৎপাদিত হওয়ায় কিউবার অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে।গত ১৬ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার শাসনব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেন এবং দেশটি নিয়ন্ত্রণের নেওয়ার ‘সম্মান’ অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর থেকেই কিউবার ওপর তেল সরবরাহ বন্ধের কঠোর নির্দেশ দেন তিনি। 



তবে কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডি কসিও স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় কিউবার রাজনৈতিক কাঠামো, সরকারের গঠন বা শাসনব্যবস্থার পরিবর্তন নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কিউবার ক্ষমতাসীন ব্যবস্থার কোনো পরিবর্তন ‘সম্পূর্ণভাবে’ আলোচনার বাইরে রাখা হয়েছে।



এদিকে মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডনোভান মার্কিন সিনেটের এক শুনানিতে জানিয়েছেন যে, তাঁদের সৈন্যরা কিউবা দখলের জন্য কোনো মহড়া বা প্রস্তুতি নিচ্ছে না। তবে তিনি উল্লেখ করেছেন যে, হাভানায় অবস্থিত মার্কিন দূতাবাস রক্ষা, গুয়ান্তানামো বে ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্বীপটি থেকে বড় ধরনের গণ-অভিবাসন ঠেকাতে মার্কিন বাহিনী সদা প্রস্তুত রয়েছে।


 অন্যদিকে, দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে যে, কিউবা সরকার তাদের ওপর আরোপিত তেল অবরোধের প্রতিবাদে সম্প্রতি মার্কিন দূতাবাসের জেনারেটরের জন্য ডিজেল আমদানির অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বর্তমান এই চরম উত্তেজনাকর পরিস্থিতি কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে।


সূত্র: আল জাজিরা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে