ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ব্যক্তিগত জেদ মেটাতেই যুদ্ধ, নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১২:১৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১২:১৪:১৪ অপরাহ্ন
ব্যক্তিগত জেদ মেটাতেই যুদ্ধ, নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার নেপথ্য কারণ নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন তুলেছেন।মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির অন্যতম এই জ্যেষ্ঠ সদস্য অভিযোগ করেছেন যে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে না পেরে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে মার্কিন সন্তানদের যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন। কেইন মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর একটি প্রতিবেদনের সূত্র ধরে জানান, ট্রাম্প দাবি করছেন ইরান ২০২০ এবং ২০২৪ সালের নির্বাচনে তাকে পরাজিত করতে হস্তক্ষেপের চেষ্টা করেছিল, যা এই যুদ্ধের একটি বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে।



সিনেটর কেইন রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, রিপাবলিকানরা কি ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধকে বিনা প্রশ্নে সমর্থন দিয়ে যাবেন? এর আগে তিনি ইরানে স্থলপথ দিয়ে সেনা মোতায়েনের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছিলেন। তিনি মনে করেন, স্থল সেনা পাঠানো হলে ট্রাম্পের এই অপ্রয়োজনীয় এবং অবিবেচনাপ্রসূত যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।



উল্লেখ্য, টিম কেইন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বর্তমানে মার্কিন বৈদেশিক নীতি এবং সামরিক অভিযানের ওপর নজরদারি রাখার ক্ষমতা সম্পন্ন গুরুত্বপূর্ণ সিনেট কমিটির সদস্য হিসেবে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।


সূত্র: আলজাজিরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা