ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

নিউইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১২:২৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১২:২৩:২৩ অপরাহ্ন
নিউইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ
নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর কানাডার মন্ট্রিয়াল থেকে আসা একটি বিমানের সঙ্গে গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষ হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ে ৪-এ অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজের সঙ্গে একটি ফায়ার ইঞ্জিনের সংঘর্ষ ঘটে, এতে বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে এখন উদ্ধার কার্যক্রম চলছে। কিছু ফুটেজে বিমানের সামনের অংশে ক্ষতির চিত্রও দেখা গেছে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম তাৎক্ষণিকভাবে এসব ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি।
একটি ভিডিওতে দেখা যায়, কমিউটার বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আংশিকভাবে কাত হয়ে আছে। যাত্রীরা সেখান থেকে নামছেন।নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের কিছু আগে ঘটে যাওয়া এ ঘটনায় চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্য বলে জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, একটি ইউনাইটেড ৭৩৭ ম্যাক্স বিমানে অদ্ভুত গন্ধের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে সেটির সহায়তায় যাওয়ার জন্য ফায়ার ট্রাকটি রানওয়ে ৪ অতিক্রমের অনুমতি পেয়েছিল। সেই সময়ই সংঘর্ষটি ঘটে।এনওয়াই পোস্ট আরও জানায়, বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ মডেলের ওই বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।


সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা