ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১২:২৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১২:২৮:২৭ অপরাহ্ন
দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর রামপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।নিহতরা হলেন—রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার আলী হোসেনের ছেলে ও স্থানীয় ‘স্টার টেইলার্স’-এর মালিক ইয়ামিন এবং একই এলাকার শিবু বিশ্বাসের ছেলে জুতার কারখানা শ্রমিক উজ্জ্বল বিশ্বাস।রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


স্বজনরা জানান, গতকাল রাতে রূপগঞ্জের শিংলাবো এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে করে মোট ছয় বন্ধু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে ফেনীর রামপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা দেখে তারা নিজেদের মোটরসাইকেল থামিয়ে তা দেখতে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়ামিন ও উজ্জ্বলের মৃত্যু হয়।


এই দুর্ঘটনায় মাহমুদুল হাসান দিপু ও নাজমুম হাসান নামে আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আজ সকালে নিহত দুই বন্ধুর মরদেহ তাদের নিজ এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ