ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০১:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ০১:৪৯:৩০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত
পথ চলতে গিয়ে অন্যের চোখে মোবাইল ফোনের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে মো. মুসাব্বির প্রকাশ বাবলু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুসাব্বিরের আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র ও আহতরা জানান, শনিবার মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের ফ্লাশলাইট জ্বালায় মুসাব্বির। এ সময় সড়কের পাশে বসে আড্ডারত বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনজন আহত হন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত মাসাকিন ও সুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, কীভাবে কী ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনই ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে