ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে প্রাণ গেল নারীর

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০২:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ০২:১৮:৫৫ অপরাহ্ন
লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে প্রাণ গেল নারীর
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় কোনাপাড়ার মমিনবাগ এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা কায়সার বকুল (৫৫)। তিনি ওই বাড়ির চারতলার বাসিন্দা ছিলেন।


নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে হালিমা কায়সার চারতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। এ সময় অসাবধানতাবশত লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে মো. বাপ্পি বলেন, ‘আমরা চারতলায় থাকি। মা নিচে নামার সময় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গাটি খেয়াল করতে পারেননি। সেখান দিয়েই নিচে পড়ে যান।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, স্বজনেরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ডেমরা থানায় জানানো হয়েছে।

কমেন্ট বক্স