ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০২:২৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ০২:২৩:৩৩ অপরাহ্ন
‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে একটি নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
ইরানের সামরিক বাহিনী কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ক্লিপে জুলফাগারিকে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। তুমি এই বাক্যের সঙ্গে পরিচিত। এই বিষয়ে মনোযোগ দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’


হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেয়া না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এমন কোনও পদক্ষেপ নেয়া হলে মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং ডিস্যালিনেশন প্ল্যান্টে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান।



ইরান যুদ্ধের শুরুর আগে হরমুজ প্রণালি সংকটের কথা আঁচ করতে পারেননি ট্রাম্প। যুদ্ধ শুরুর পরই জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেয় ইরান। পরে কিছু দেশের জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দিলেও শত্রুদের সব জাহাজ রুখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।


ইরানের এমন সিদ্ধান্তের জেরে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। দামও বাড়ছে। বিশ্ব জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল তো বলেই দিয়েছেন, ১৯৭০-এর দশকের পর আর এমন জ্বালানি সংকটের মুখে পড়েনি বিশ্ব।


সূত্র: আল জাজিরা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা