ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

মাওলানা সাদকে আনার অনুমতির দাবিতে অবস্থান

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ১০:৪৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ১০:৪৫:৪০ পূর্বাহ্ন
মাওলানা সাদকে আনার অনুমতির দাবিতে অবস্থান
মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় উপস্থিতির অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে তারা সড়কে অবস্থান নেন, যার ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। মাওলানা সাদের অনুসারীরা দ্বিতীয় পর্বে তার উপস্থিতি চান। তবে এখনো তার আসার অনুমতি মেলেনি।

সকালে মাওলানা সাদের সমর্থকরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে তারা সড়কে অবস্থান নেন।

তাবলীগ জামাতের একজন মুরুব্বি জানান, তাদের ১০ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। তিনি বলেন, “মাওলানা সাদ সাহেবকে ইজতেমায় আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা যাচ্ছি। গত কয়েক বছর ধরে আমাদের ওপর অন্যায়-অবিচার করা হচ্ছে। আমাদের আমীরের নামে মিথ্যা অভিযোগ তুলে তাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা আর এই অবস্থা মানতে রাজি নই।”

মাওলানা সাদের বিষয়ে তাবলীগ জামাতের মধ্যে বিতর্ক চলছে। তার উপস্থিতি নিয়ে আগেও বিভাজনের সৃষ্টি হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা