ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৭:০৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৭:০৫:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে মহানন্দা নদীতে ডুবে মাহিন নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মহানন্দা নদীর দ্বারিয়াপুর নতুনপাড়া এলাকার একটি ঘাটে এই ঘটনা ঘটে।রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। মাহিন (১৭) দ্বারিয়াপুর এলাকার কৃষিবিদ রোকনুজ্জামানের ছেলে। জানা গেছে, সে রাজশাহীর একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।



মাহিনের স্বজন, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর প্রায় ১টার দিকে মাহিন ও তার বাবা এবং ছোট ভাই মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার ছোট ভাই ও বাবাকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মাহিন পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে মাহিনের মরদেহ উদ্ধার করে।



চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে খরব দেয়া হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স