ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ১০:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ১০:৫৫:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললো যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক।

সাংবাদিকটি আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে হামলা, সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, সাংবাদিকদের গ্রেফতার এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি উল্লেখ করেন। এছাড়া, তিনি শিক্ষার্থীদের ৫ আগস্টের আন্দোলন এবং এর মাধ্যমে দেশের রাজনীতির পুনরায় সংঘাতমুখী হওয়ার আশঙ্কার প্রসঙ্গ তোলেন। তিনি জানতে চান, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে, পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সরাসরি কূটনৈতিক আলোচনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "আমরা বাংলাদেশের সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটি আমরা বিশ্বের সব দেশের ক্ষেত্রে করি, যে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি এবং সরকারের উচিত শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সহিংসতা থেকে বিরত থাকা।"

এরপর বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। তিনি সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলার প্রসঙ্গ তুলে অ্যাটর্নি জেনারেলের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি জানতে চান।

মিলার এ প্রশ্নের জবাবে বলেন, তিনি বিষয়টি গ্রহণ করছেন এবং এ নিয়ে তাদের কোনো বক্তব্য থাকলে তা পরে জানানো হবে।

এই ব্রিফিংয়ে বাংলাদেশে মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ এবং উদ্বেগ ফুটে উঠেছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ