ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব কলার মোচা দেখিয়ে রেল থামানো এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু মানহানি মামলায় ইনু-মেনন-মানিকের জামিন মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের ঘটনায়ও কেন যুক্তরাষ্ট্রের নাম আসছে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব: সালাহউদ্দিন ‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’ ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত এক বছর আটকে রাখার পর ফিলিস্তিনি শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র ফেসবুকে কনটেন্ট দিলেই মাসে আয় ৩ হাজার ডলার, মানতে হবে কিছু শর্ত ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত পাবনায় দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:০১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:০১:৩৫ অপরাহ্ন
জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব
জমির অংশ কম পাওয়ার ক্ষোভে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুর করার এক নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধায়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ আলম মিয়া শালু, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।



স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থানটি পড়ে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর দাবি, তার মেজো ভাইকে জমি বেশি দেয়া হয়েছে। এই ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ওই কবরের ওপর উঠে বেড়া ও অন্যান্য অংশ ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।



এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে চলেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, ‘পিতার কবরের ওপর এমন তাণ্ডব অত্যন্ত দুঃখজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি দাবি করছি।’



ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের প্রতি এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত