ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয় তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি: মির্জা ফখরুল গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সেই বাসচালকের মরদেহ উদ্ধার তেল আবিবের আকাশে উড়ছে হাজার হাজার কাক, ‘মহাপ্রলয়ের ইঙ্গিত’ ভাবনায় আতঙ্কে ইসরায়েলিরা দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়, সাঁতরে উপরে এসে মাকে খুঁজে পাচ্ছি না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে গ্রাহকদের সুখবর দিল নবীন ফ্যাশন ২৫ মার্চ কালরাত স্মরণে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:৪১:৩৯ পূর্বাহ্ন
গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা
গৌরব আর অহংকারের ৫৬তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানালো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আজ ২৬ মার্চ প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে দেখা যাচ্ছে এক মনোমুগ্ধকর ‘ডুডল’। নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা।


ডুডলটিতে দেখা যাচ্ছে, সবুজের মাঝে লাল বৃত্ত সংবলিত বাংলাদেশের জাতীয় পতাকাটি গর্বের সঙ্গে উড়ছে। এর ওপর কারসর রাখলে বা ক্লিক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬’ এর সঙ্গে নিচে আরও লেখা আছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক ডুডলে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে’।


উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে এমন ডুডল তৈরি করছে তারা।


এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দিনভর মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবেন।এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীও দিয়েছেন।


এর আগে, গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন।


অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন