ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান ও শনাক্তকরণ প্রক্রিয়া শেষে নিহতদের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২২ জনের মরদেহ ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র দীর্ঘ প্রচেষ্টায় রাত ১১টা নাগাদ বাসটি টেনে তোলা হয়। বাসের ভেতর থেকে এবং পরবর্তী উদ্ধার অভিযানে নদী থেকে মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো রাজবাড়ী জেলা ও কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।



প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। উভয় কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


মো. রাজিব আহসান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।’


শনাক্তকৃত নিহতদের তালিকা:


গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
২৫ মার্চ ২০২৬
১. রেহেনা আক্তার (৬১), স্বামী: মৃত ইসমাঈল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা।
২. মর্জিনা খাতুন (৫৬), স্বামী: মো. আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড-১৮, কুষ্টিয়া পৌরসভা।
৩. রাজীব বিশ্বাস (২৮), পিতা: হিমাংশু বিশ্বাস, গ্রাম- খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর।
৪. জহুরা অন্তি (২৭), পিতা: মৃত ডা. আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।
৫. কাজী সাইফ (৩০), পিতা: কাজী মুকুল, গ্রাম- সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।
৬. মর্জিনা আক্তার (৩২), স্বামী: রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৭. ইস্রাফিল (৩), পিতা: দেলোয়ার হোসেন, গ্রাম- ধুশুন্দু, সমাজপুর, খোকসা, কুষ্টিয়া।
৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), পিতা: রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৯. ফাইজ শাহানূর (১১), পিতা: বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, বোয়ালিয়া, কালুখালী।
১০. তাজবিদ (৭), পিতা: কেবিএম মুসাব্বির, গ্রাম- সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।
১১. আরমান খান (৩১), পিতা: আরব খান, গ্রাম- পশ্চিম খালখোলা, বালিয়াকান্দি (বাস চালক)।
১২. নাজমিরা ওরফে জেসমিন (৩০), স্বামী: আব্দুল আজিজ, গ্রাম- বেলগাছি, মদেন্দ্রপুর, কালুখালী।
১৩. লিমা আক্তার (২৬), পিতা: সোবাহান মণ্ডল, গ্রাম- রামচন্দ্রপুর, মিজানপুর, রাজবাড়ী সদর।
১৪. জোস্ন্যা (৩৫), স্বামী: মান্নান মণ্ডল, গ্রাম- বড় চর বেনিনগর, মিজানপুর, রাজবাড়ী সদর।
১৫. মুক্তা খানম (৩৮), স্বামী: মৃত জাহাঙ্গীর আলম, পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম- নোয়াধা, আমতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
১৬. নাছিমা (৪০), স্বামী: মৃত নূর ইসলাম, গ্রাম- মথুয়ারাই, পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর।
১৭. আয়েশা আক্তার সুমা (৩০), স্বামী: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, আশুলিয়া, ঢাকা।
১৮. সোহা আক্তার (১১), পিতা: সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা।
১৯. আয়েশা সিদ্দিকা (১৩), পিতা: গিয়াসউদ্দিন রিপন, গ্রাম- সমসপুর, খোকসা, কুষ্টিয়া।
২০. আরমান (৭ মাস), পিতা: নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, কাচেরকোল, শৈলকুপা, ঝিনাইদহ।
২১. আব্দুর রহমান (৬), পিতা: আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, রতনদিয়া, কালুখালী।
২২. সাবিত হাসান (৮), পিতা: শরিফুল ইসলাম, গ্রাম- আগমারাই, দাদশি, রাজবাড়ী সদর।
২৩. আহনাফ তাহমিদ খান (২৫), পিতা: ইসমাইল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, রাজবাড়ী সদর।


এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও দুর্ঘটনাস্থল। নিখোঁজদের খোঁজে এখনও অনেক পরিবার ছুটে বেড়াচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা