ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০২:০৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০২:০৭:২১ অপরাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে টানা দুই দিনের ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন, যা বৈশ্বিক আর্থিক ও মুদ্রানীতির গতিপথ নির্ধারণে প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্স।



বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬ দশমিক ৫১ ডলারে নেমেছে। একই সঙ্গে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৪৫৭ ডলারে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রায় চার সপ্তাহের সংঘাত বন্ধে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘অতিমাত্রায় আগ্রহী’। তবে এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে, কিন্তু সংঘাত কমাতে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই।বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডট কম-এর জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রড্ডা বলেন, ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় স্বর্ণের দাম মূলত আলোচনার অগ্রগতি সংক্রান্ত খবরের ওপর নির্ভর করে ওঠানামা করবে।’



তিনি আরও বলেন, ‘পরবর্তী সপ্তাহের শুরুতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে কিনা তা পরিষ্কার হয়।’হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, তেহরান যদি ‘সামরিকভাবে পরাজিত’ হয়েছে—এই অবস্থান মেনে না নেয়, তাহলে ইরানের ওপর আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।এদিকে, দীর্ঘস্থায়ী সংঘাত জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে—এমন আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ইরান মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর ওপর হামলা চালিয়েছে এবং বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে।




বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে মুদ্রাস্ফীতি বাড়ে। যদিও মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে, কিন্তু উচ্চ সুদের হার এই চাহিদাকে কমিয়ে দেয়।বাজার বিশ্লেষণ অনুযায়ী, ফেডারেল রিজার্ভ চলতি বছরে সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অথচ সংঘাত শুরুর আগে বাজার অন্তত দুইবার সুদ কমানোর প্রত্যাশা করছিল।


অন্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রূপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৯০ ডলারে নেমেছে। প্লাটিনাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১,৮৯৩ দশমিক ৬০ ডলারে এবং প্যালাডিয়াম ২ শতাংশ কমে ১,৩৯৪ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়েছে।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী