ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০২:০৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০২:০৭:২১ অপরাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে টানা দুই দিনের ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন, যা বৈশ্বিক আর্থিক ও মুদ্রানীতির গতিপথ নির্ধারণে প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্স।



বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬ দশমিক ৫১ ডলারে নেমেছে। একই সঙ্গে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৪৫৭ ডলারে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রায় চার সপ্তাহের সংঘাত বন্ধে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘অতিমাত্রায় আগ্রহী’। তবে এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে, কিন্তু সংঘাত কমাতে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই।বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডট কম-এর জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রড্ডা বলেন, ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় স্বর্ণের দাম মূলত আলোচনার অগ্রগতি সংক্রান্ত খবরের ওপর নির্ভর করে ওঠানামা করবে।’



তিনি আরও বলেন, ‘পরবর্তী সপ্তাহের শুরুতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে কিনা তা পরিষ্কার হয়।’হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, তেহরান যদি ‘সামরিকভাবে পরাজিত’ হয়েছে—এই অবস্থান মেনে না নেয়, তাহলে ইরানের ওপর আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।এদিকে, দীর্ঘস্থায়ী সংঘাত জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে—এমন আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ইরান মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর ওপর হামলা চালিয়েছে এবং বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে।




বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে মুদ্রাস্ফীতি বাড়ে। যদিও মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে, কিন্তু উচ্চ সুদের হার এই চাহিদাকে কমিয়ে দেয়।বাজার বিশ্লেষণ অনুযায়ী, ফেডারেল রিজার্ভ চলতি বছরে সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অথচ সংঘাত শুরুর আগে বাজার অন্তত দুইবার সুদ কমানোর প্রত্যাশা করছিল।


অন্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রূপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৯০ ডলারে নেমেছে। প্লাটিনাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১,৮৯৩ দশমিক ৬০ ডলারে এবং প্যালাডিয়াম ২ শতাংশ কমে ১,৩৯৪ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়েছে।

কমেন্ট বক্স