ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১২:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১২:২২:৫৯ অপরাহ্ন
শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
শেরপুর শহরের একটি আবাসিক ভবনে অবৈধভাবে জ্বালানির ট্যাংক স্থাপন করে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আজ শুক্রবারের মধ্যে মজুতকৃত জ্বালানিসহ ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম তাপস নন্দী। তিনি ‘মেসার্স শিমলা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।


অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহুতল ভবনটির নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার জ্বালানি ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করছিলেন ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুতের প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের মধ্যে সব তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই দ্রুত সময়ের মধ্যে তেল সরিয়ে নেওয়া নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য লাইসেন্সও যাচাই-বাছাই করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে