ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ওমরাহ পালনে সৌদি বাদশাহর আমন্ত্রণ পেলেন ৬৬ দেশের ১ হাজার জন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ১২:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ১২:৫০:৩২ অপরাহ্ন
ওমরাহ পালনে সৌদি বাদশাহর আমন্ত্রণ পেলেন ৬৬ দেশের ১ হাজার জন
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বিশ্বের ৬৬টি দেশের ১ হাজার জনকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম *গালফ নিউজ* এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত “গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রাম”-এর আওতায় এই আমন্ত্রণ জানানো হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবে বাদশাহ সালমান এই কর্মসূচির অনুমোদন দেন। 

পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের শেষ সপ্তাহে চলতি ইসলামিক বছরে চারটি দলে বিভক্ত হয়ে এই তীর্থযাত্রীরা সৌদি আরবে সফর করবেন। তারা ওমরাহ পালনের পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। এছাড়া দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করার সুযোগও তাদের জন্য রাখা হয়েছে। 

উল্লেখ্য, সৌদি সরকার বিশ্বের মুসলিমদের জন্য এই কর্মসূচির অধীনে ওমরাহ পালনের পুরো ব্যয় বহন করে থাকে। এ পর্যন্ত ১৪০টিরও বেশি দেশের মুসলিম দুই পবিত্র মসজিদের খাদেমের আমন্ত্রণে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল