ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:২৬:৪৯ অপরাহ্ন
ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর
খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে সহযোগীদের ছোড়া গুলিতে সাগর নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ৩টার দিকে উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর দিঘলিয়ার দেয়াড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়া ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী তাহিদুল বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের গায়ে লাগে।

সহকর্মীকে গুলিবিদ্ধ হতে দেখে অন্য ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কমেন্ট বক্স