ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয় তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি: মির্জা ফখরুল গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সেই বাসচালকের মরদেহ উদ্ধার তেল আবিবের আকাশে উড়ছে হাজার হাজার কাক, ‘মহাপ্রলয়ের ইঙ্গিত’ ভাবনায় আতঙ্কে ইসরায়েলিরা দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:৩৬:৫০ অপরাহ্ন
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি ও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান। এই দেড় ঘণ্টা আকাশে চক্কর কেটেছে বিমানটি।পশ্চিমবঙ্গে এখন বিধানসভা নির্বাচনের আবহ চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিলও ঘোষণা করেছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে।

এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নির্বাচনী প্রচার উপলক্ষে জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতাতেই গতকাল বৃহস্পতিবার বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে ‍তৃণমূল কংগ্রেসের জনসভায় গিয়েছিলেন তিনি।

জনসভা শেষে স্থানীয় সময় বেলা ৩টা ৩৯ মিনিটে দুবরাজপুরের অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে ওঠেন তিনি, বিকেল ৪টার মধ্যেই কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তার। বিমানটি পৌঁছেও ছিল, কিন্তু সেসময় ব্যাপক ঝড়-বৃষ্টি ও ঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে উড়োজাহাজটি অবতরণের অনুমতি দেয়নি দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ।


অনুমতির প্রত্যাশায় প্রায় আধঘণ্টা দমদম ও বিমানবন্দরের আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমানটি। পরে সেটি বেহালার দিকে ঘুরে যায় এবং বেহালা ফ্লাইং ক্লাবে পর পর ৩ বার অবতরণের চেষ্টা করে প্রতিবারই বিফল হয়। পরে ফের দমদম বিমানবন্দরের দিকে ফিরে যায় বিমানটি এবং তারপর স্থানীয় সময় ৫টা ১৯ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে অবতরণ করে।

অর্থাৎ নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটে বিমানটি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা বাড়ি ফিরে গিয়েছেন। গাড়ি থেকে সামান্য হাত নেড়েছেন মুখ্যমন্ত্রী। কোনও মন্তব্য করেননি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধির উপর নজরদারি চালায় ফ্লাইট রেডার ২৪ ডট কম। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। এই দেড় ঘণ্টায় কখনও বিমানের উচ্চতা কমেছে, কখনও বেড়েছে। একাধিক বার দেখা গিয়েছে বিমানটি দক্ষিণের দিকে সরে যাচ্ছে। আবার কিছু ক্ষণ পরে তা দমদমের দিকে ফিরে এসেছে। দীর্ঘ ক্ষণ উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছিল।


মমতা ছোট প্রাইভেট জেটে জেলা সফর করছেন। দীর্ঘ ক্ষণ অবতরণের অনুমতি না-পাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, কত ক্ষণ বিমান আকাশে চক্কর কাটতে পারবে, অনেকেই তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। সে ক্ষেত্রে ফের বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরের দিকে ঘুরে যাবে কি না, তা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, কলকাতা ও শহরতলিতে বৃহস্পতিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই। আরও কিছু দিন তা চলবে। বিকেলে এত বেগে ঝোড়ো হাওয়া বইছিল যে, কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত মঞ্চ তছনছ হয়ে যায়। শুক্রবার তাঁর আর কোনও প্রচার কর্মসূচি নেই। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিশ্রাম করবেন। শনিবার থেকে আবার তিনি প্রচারে নামবেন।

কমেন্ট বক্স
ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর