ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:৩৬:৫০ অপরাহ্ন
নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি ও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান। এই দেড় ঘণ্টা আকাশে চক্কর কেটেছে বিমানটি।পশ্চিমবঙ্গে এখন বিধানসভা নির্বাচনের আবহ চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিলও ঘোষণা করেছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে।

এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নির্বাচনী প্রচার উপলক্ষে জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতাতেই গতকাল বৃহস্পতিবার বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে ‍তৃণমূল কংগ্রেসের জনসভায় গিয়েছিলেন তিনি।

জনসভা শেষে স্থানীয় সময় বেলা ৩টা ৩৯ মিনিটে দুবরাজপুরের অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে ওঠেন তিনি, বিকেল ৪টার মধ্যেই কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তার। বিমানটি পৌঁছেও ছিল, কিন্তু সেসময় ব্যাপক ঝড়-বৃষ্টি ও ঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে উড়োজাহাজটি অবতরণের অনুমতি দেয়নি দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ।


অনুমতির প্রত্যাশায় প্রায় আধঘণ্টা দমদম ও বিমানবন্দরের আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমানটি। পরে সেটি বেহালার দিকে ঘুরে যায় এবং বেহালা ফ্লাইং ক্লাবে পর পর ৩ বার অবতরণের চেষ্টা করে প্রতিবারই বিফল হয়। পরে ফের দমদম বিমানবন্দরের দিকে ফিরে যায় বিমানটি এবং তারপর স্থানীয় সময় ৫টা ১৯ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে অবতরণ করে।

অর্থাৎ নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটে বিমানটি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা বাড়ি ফিরে গিয়েছেন। গাড়ি থেকে সামান্য হাত নেড়েছেন মুখ্যমন্ত্রী। কোনও মন্তব্য করেননি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধির উপর নজরদারি চালায় ফ্লাইট রেডার ২৪ ডট কম। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। এই দেড় ঘণ্টায় কখনও বিমানের উচ্চতা কমেছে, কখনও বেড়েছে। একাধিক বার দেখা গিয়েছে বিমানটি দক্ষিণের দিকে সরে যাচ্ছে। আবার কিছু ক্ষণ পরে তা দমদমের দিকে ফিরে এসেছে। দীর্ঘ ক্ষণ উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছিল।


মমতা ছোট প্রাইভেট জেটে জেলা সফর করছেন। দীর্ঘ ক্ষণ অবতরণের অনুমতি না-পাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, কত ক্ষণ বিমান আকাশে চক্কর কাটতে পারবে, অনেকেই তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। সে ক্ষেত্রে ফের বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরের দিকে ঘুরে যাবে কি না, তা নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, কলকাতা ও শহরতলিতে বৃহস্পতিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই। আরও কিছু দিন তা চলবে। বিকেলে এত বেগে ঝোড়ো হাওয়া বইছিল যে, কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত মঞ্চ তছনছ হয়ে যায়। শুক্রবার তাঁর আর কোনও প্রচার কর্মসূচি নেই। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিশ্রাম করবেন। শনিবার থেকে আবার তিনি প্রচারে নামবেন।

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা