ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১০:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১০:২৬:৩০ পূর্বাহ্ন
সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে এমনটি জানানো হয়।



সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।



তবে, মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, পরিস্থিতি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহত সেনাদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত হয়েছেন বলেও জানান এক কর্মকর্তা। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন।


এদিকে ইরানের হামলায় তেল আবিব ও আশপাশের এলাকায় ১১টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি। সংশ্লিষ্ট এই কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বৃহত্তর তেল আবিবের বিভিন্ন স্থানে পড়া এসব ধ্বংসাবশেষের কারণে ভবন, সড়ক ও গাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।


 

কমেন্ট বক্স