ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১০:৩৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১০:৩৯:২৩ পূর্বাহ্ন
আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে তিনি একজন “শান্তির দূত” এবং ভবিষ্যতে এভাবেই তিনি তার উত্তরাধিকার দেখতে চান। শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, নিজের উত্তরাধিকার কেমন দেখতে চান—এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। এর জবাবে তিনি বলেন, ‘এটা বলা আমার জন্য ঠিক শোনায় না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত হোক।’


তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তিস্থাপক। এই মুহূর্তে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু আমি মনে করি আমি একজন শান্তির দূত।’


এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি আছে। ট্রাম্প বলেন, ‘সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নেই।


ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা এখনও শেষ হয়নি। তবে এটা শেষ করতেই হবে।’ ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে বহুবার বিজয় দাবি করেছেন। গেল মঙ্গলবার ওভাল অফিসে দেয়া বক্তব্যেও এমনটি দাবি করেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি এটা বলতে পছন্দ করি না—আমরা জিতে গেছি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা