ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০১:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০১:২৭:৩৫ অপরাহ্ন
বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আসিফ নজরুল
সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  

আসিফ নজরুল বলেন, "হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বিচারক নিয়োগ নতুন আইনের ভিত্তিতে হবে। এখানে কারও ব্যক্তিগত পছন্দের ভূমিকা থাকবে না।"  

আইন উপদেষ্টা আরও জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করে নতুন "সাইবার সুরক্ষা আইন" প্রণয়ন করা হবে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও প্রয়োজনীয় সংশোধন আনার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। সংশোধনী প্রস্তাব বুধবার উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলে জানান।  

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা বাস্তবসম্মত নয়। আন্দোলনকারীরা সরকারের নরম অবস্থানকে সুযোগ হিসেবে নিচ্ছে। তবে সরকার কঠোর হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"  

মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "ট্রেনে আক্রমণ করে নারী ও শিশুকে আহত করা অত্যন্ত অমানবিক।"  

সবশেষে তিনি বলেন, "ভুল হতে পারে, কিন্তু অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান